শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১১:৪০ AM

অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। 

এই ম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক আয়ান আফজাল খান। ব্যাটিংয়ে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

যুব এশিয়া কাপে অংশ নেওয়ার সময় উভয় দলই কিন্তু ফেভারিট হিসেবে প্রবেশ করেনি। প্রথম সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। আর পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট পায় আমিরাতের যুবারা।

বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাতের ফাইনাল খেলা টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে না। তবে ম্যাচটি দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: আশিকুর রহমান শিবলী (উইকেটরক্ষক), জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রোহানাত দোউল্লাহ বোরসন, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।

সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ একাদশ: আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), অক্ষত রাই, তানিশ সুরি, ধ্রুব পরাশর, ইয়ান রাই, ইথান ডিসুজা, আয়ান আফজাল খান (অধিনায়ক), আম্মার বাদামি, হার্দিক পাই, আয়মান আহমেদ, ওমিদ রহমান।

/এম/






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close