বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সিঙ্গেল ফেজ নেট মিটার স্থাপন      ● প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি      ● সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতার বাবা      ● সাঁথিয়ায় অবৈধভাবে সার মজুত      ● বিশ্ব মান দিবসের সভা অনুষ্ঠিত      ● ৬২০০ কোটি টাকা লুটের অভিযোগ আ.লীগের বিরুদ্ধে      ● ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন’: প্রধানমন্ত্রী      ● নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেফতার      ● ‘নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি’      ● রাতের আঁধারে অবৈধভাবে বেকো দিয়ে মাটি উত্তোলন      ● শিক্ষাপ্রতিষ্ঠানে গুরুত্ব দিতে হবে নৈতিক শিক্ষায়: ড. এম এ কাইয়ুম      ● ফলের চড়া দামে নাভিশ্বাস ক্রেতাদের      
সিঙ্গেল ফেজ নেট মিটার স্থাপন
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:২২ পিএম

নেত্রকোণা জেলায় প্রথমবারের মতো একক ফেজ (সিঙ্গেল পেইজ) নেট মিটার স্থাপন করেছেন কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক দুইবারের  সভাপতি পোল্ট্রি শিল্প উদ্যোক্তা মো. আলমগীর চৌধুরী।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে কেন্দুয়া পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের টেঙ্গুরী (আমলীতলা) এলাকায় অমি ও অভি পোল্ট্রি ফার্মে আনুষ্ঠানিকভাবে এই নতুন নেট মিটার সংযোগের উদ্বোধন করা হয়। মিটার সংযোগ চালু করে কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ওমর ফারুক।

গ্রাহক পর্যায়ে সৌরবিদ্যুতের উদ্বৃত্ত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহের সুবিধা সম্বলিত এ জাতীয় প্রযুক্তি জেলায় এই প্রথম চালু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শেখ ফরিদ উদ্দীন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঁইয়া, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে ডিজিএম প্রকৌশলী ওমর ফারুক বলেন, নেট মিটারিং ব্যবস্থা গ্রামীণ অর্থনীতি ও জাতীয় বিদ্যুৎ সাশ্রয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এর মাধ্যমে ব্যবহারকারী নিজের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। জেলায় প্রথম এই সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়ায় তিনি গ্রাহক আলমগীর চৌধুরীকে ধন্যবাদ জানান।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close