বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সাঁথিয়ায় অবৈধভাবে সার মজুত      ● বিশ্ব মান দিবসের সভা অনুষ্ঠিত      ● ৬২০০ কোটি টাকা লুটের অভিযোগ আ.লীগের বিরুদ্ধে      ● ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন’: প্রধানমন্ত্রী      ● নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেফতার      ● ‘নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি’      ● রাতের আঁধারে অবৈধভাবে বেকো দিয়ে মাটি উত্তোলন      ● শিক্ষাপ্রতিষ্ঠানে গুরুত্ব দিতে হবে নৈতিক শিক্ষায়: ড. এম এ কাইয়ুম      ● ফলের চড়া দামে নাভিশ্বাস ক্রেতাদের      ● সিটি কলেজ ছাত্রদল সেক্রেটারিকে ছুরিকাঘাত      ● বিশ্ব মান দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ      ● ছাদজুড়ে সবুজের সাম্রাজ্য, ১২ মাসই ফলন      
সাঁথিয়ায় অবৈধভাবে সার মজুত
প্রতিনিধি, সাঁথিয়া (পাবনা)
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:০৮ পিএম

১৩৪ বস্তা সার উদ্ধার, ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রির নির্দেশ

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ বাজারে অবৈধভাবে সার মজুত ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর গোডাউন থেকে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ ১৩৪ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধার করা সার কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঘুঘুদহ বাজারে আদনান মেহেরাজ ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কামরুল হোসেনকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উদ্ধার করা সার গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আসলাম উদ্দিনের মাধ্যমে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ইউপি সদস্য আসলাম উদ্দিন বলেন, “কামরুল হোসেনের দোকান থেকে ১৩৪ বস্তা সার জব্দ করা হয়েছে। সেগুলো কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দিয়েছেন এসিল্যান্ড।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আল হাসান আসিফ বলেন, “আদনান মেহেরাজ ট্রেডার্সে অভিযান চালিয়ে অনুমোদন ছাড়া অবৈধভাবে সার মজুত ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে থানা-পুলিশের সদস্যদের পাশাপাশি কৃষি বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close