সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন
প্রতিনিধি, মোংলা
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:০৪ পিএম

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)। সংগঠনটি প্রকাশিত এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৫টায় টোয়াসের সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল মোংলা প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিভিন্ন পত্রিকায় ‘সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। টোয়াস নিবন্ধিত কোনো পর্যটকবাহী নৌযানে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং বিষয়টি বন বিভাগও নিশ্চিত করেছে।

সংগঠনটির নেতৃবৃন্দের দাবি, আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে পর্যটন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে। সুন্দরবনের পর্যটক এবং পর্যটন খাত নিরাপদ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এ ভিত্তিহীন সংবাদ দ্রুত প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়। পাশাপাশি, সঠিক তথ্যের ভিত্তিতে এবং সংবাদ সূত্র যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ সময় সংবাদ সম্মেলনে টোয়াসের কার্যকরী সভাপতি মো. আল আমিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহেদী ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক শেখ আবীর ইমতিয়াজ, দপ্তর সম্পাদক কাজী মনজুর উল আলম, সদস্য মো. ইমাদুল হাওলাদার এবং সদস্য সৈয়দ সাহরিয়ার তাকিম উপস্থিত ছিলেন।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close