সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু      ● শিশু শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ      ● দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প      ● ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন      ● পাইকগাছায় বাড়ছে প্রাণীর আক্রমণ      ● অক্ষত উদ্ধার রোহিঙ্গা যুবক      ● ধনঞ্জয়ের কথনবিশ্বে ‘পাঁচ দশকের পাঁয়তারা’      ● স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে শিক্ষকের কারাদণ্ড      ● বিয়ের নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ড      ● থানচিতে জিপ উল্টে ২ পর্যটক নিহত      ● কিশোর গ্যাং ধরতে অভিযান, গ্রেপ্তার ৪৬      ● ৫২ বছর ১ টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা      
অক্ষত উদ্ধার রোহিঙ্গা যুবক
প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:৪৬ পিএম

টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অপহরণের দুই ঘণ্টার মধ্যে সৈয়দ আমিন (৩৪) নামে এক রোহিঙ্গা যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

পুলিশের অভিযান টের পেয়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়ে গহিন পাহাড়ে পালিয়ে যায়।

৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বি/৪ ব্লকে আবদুল আমিনের চায়ের দোকানের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।

উদ্ধার হওয়া সৈয়দ আমিন ক্যাম্প-২৭ জাদিমুড়ার বাসিন্দা ইবনে আমিনের ছেলে।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে সৈয়দ আমিন চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি অজ্ঞাতনামা সশস্ত্র দল তাকে জোরপূর্বক অপহরণ করে বি/১৩ ব্লকের কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে যায়।

খবর পেয়ে ক্যাম্প-২৭ জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্প থেকে একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। পরে পাহাড়ি এলাকায় অভিযান শুরু করলে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সৈয়দ আমিনকে ছেড়ে দিয়ে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরে এপিবিএনের সদস্যরা পাহাড়ি এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ৪০ মিনিটে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close