সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২      ● তুরস্কের বাজারে দ্বিগুণের বেশি বেড়েছে রপ্তানি      ● তরুণ উদ্যোক্তাদের বেশি সম্পৃক্ত করার আহ্বান রাষ্ট্রপতির      ● শিক্ষা খাত সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: প্রধানমন্ত্রী      ● সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু      ● শিশু শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ      ● দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প      ● ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন      ● পাইকগাছায় বাড়ছে প্রাণীর আক্রমণ      ● অক্ষত উদ্ধার রোহিঙ্গা যুবক      ● ধনঞ্জয়ের কথনবিশ্বে ‘পাঁচ দশকের পাঁয়তারা’      ● স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে শিক্ষকের কারাদণ্ড      
পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই চকরিয়ার খুটাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, বিকেলের দিকে আলীকদম হয়ে পাঁচজনের একটি দল তিন্দু যাচ্ছিল। পথে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুই পর্যটক নিহত হন। আহত হন আরও পাঁচজন। পরে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইয়াসির আরাফাত জানান, তিন্দু সড়কে নোহা প্রাইভেট গাড়ি উল্টে দুই পর্যটক নিহত হয়েছেন। আরও তিন পর্যটক আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close