রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রামের বার্ষিক সভা      ● ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত      ● টেকসই নগর গড়তে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে: প্রধানমন্ত্রী      ● ঘুষ নিয়ে বাগান বন্ধের অভিযোগ      ● গৃহবধূকে শ্বাসরোধে হত্যা      ● নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ      ● বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা রাখবে যুক্তরাজ্য      ● নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়াতে রাষ্ট্রীয় অর্থায়নের ওপর জোর      ● রোহিঙ্গা সংকটে সুইডেনের সহায়তা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু      ● সেই মাদক ডিলার গ্রেপ্তার      
নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রামের বার্ষিক সভা
প্রতিনিধি, ‎নাঙ্গলকোট (কুমিল্লা)
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:২২ পিএম

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে ‘নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম’-এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রামের সভাপতি সাংবাদিক সামছুউদ্দিন ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রামের আহ্বায়ক কমিটির সদস্য নকিব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আফসানা ভূঁইয়া, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধূরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন ভুলু, নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রামের আজীবন সদস্য লায়ন ইলিয়াস মজুমদার, হাজী জসিম উদ্দিন ও আফসার উদ্দিন শিপন।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close