শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের      ● ভ্রু ও চোখের পাতা ঘন করার সহজ ঘরোয়া উপায়      ● ১৮তম বিজেএস পরীক্ষায় সারাদেশে ১৩তম ঢাবির পারভেজ রহমান      ● ধুনটে পৃথক মামলায় ৫ আসামি গ্রেপ্তার      ● কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?      ● আজ স্বপ্ন দেখার দিন      ● আজ মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ, খেলা শুরু বিকেল ৩টায়      ● প্রাইমারির ভেরিফিকেশনে বাদ পড়াদের হাহাকারে সয়লাব ফেসবুক      ● বড় ধাক্কা সামলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান      ● ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ      
জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার চেষ্টা: ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮
প্রতিনিধি, দেবিদ্বার(কুমিল্লা)
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম

কুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ যন্ত্রাংশ অবৈধভাবে পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে প্রায় ১৩ হাজার কেজি (১২,৯৫৫ কেজি) স্পিনিং মেশিনের যন্ত্রাংশ ও মালামালসহ দুটি ট্রাক জব্দ করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জুট মিলের মালিকপক্ষের সহযোগী ও চালকসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের হারিখলা এলাকায় অবস্থিত ‘উষা জুট স্পিনার্স লিমিটেড’-এ ওই পাচারের ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ‘উষা জুট স্পিনার্স লিঃ’-এর বিরুদ্ধে অর্থঋণ আদালত আইন, ২০০৩ (সংশোধন ২০১০) অনুযায়ী ২০২৪ সালের ২০ মার্চ একটি অর্থঋণ মামলা (মামলা নং- ১০০১/২০২৪) দায়ের করা হয়। মঙ্গলবার রাতে মিলের মালিকপক্ষ ব্যাংকের কাছে দায়বদ্ধ ও বন্ধকীকৃত বিপুল পরিমাণ যন্ত্রাংশ ট্রাকে তুলে অন্যত্র পাচারের চেষ্টা চালায়। মালামাল বোঝাই ট্রাক দুটি চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় পৌঁছালে স্থানীয় জনতার সন্দেহ হয় এবং তারা ট্রাক দুটি আটকে দেয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঢাকা মেট্রো-ট-১৮-১০৮৩ এবং ঢাকা মেট্রো-ন-২১-৫৩৫৮ নম্বরের দুটি ট্রাক ও ভেতরে থাকা স্পিনিং মেশিনের মোটরসহ মোট ১২,৯৫৫ কেজি যন্ত্রাংশ জব্দ করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চালক ও সহযোগীদের আটক করা হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের আরও কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। মূল ঘটনাস্থল দেবিদ্বার থানা এলাকায় হওয়ায় চান্দিনা থানা পুলিশ জব্দকৃত আলামত ও আটক আসামিদের দেবিদ্বার থানায় হস্তান্তর করে।

এ ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সোনালী ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ের কর্মকর্তা মো. সোহেল রানা বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মিলের মালিক আবুল বাশার ও সায়রা হায়দারসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ট্রাকচালক মো. রনি (২০), হেলপার ইয়াকুব মুন্সি (১৯), ড্রাইভারের সহযোগী সুলতান (৩৪), অপর ট্রাকের চালক শাহআলম (৩২), হেলপার আরাফাত (১৮) এবং পাচারকাজের সহযোগী ফরহাদ হোসেন (৫০), মো. মকবুল হোসেন (৭৪) ও মো. নুরুল আমিন (৩৭)।

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “বন্ধকী সম্পদ সংশ্লিষ্ট ব্যাংকের আইনি আমানত। ব্যাংক কর্মকর্তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পেছনে আর কোনো বড় সিন্ডিকেট বা প্রভাবশালী কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে আমাদের পুলিশি অভিযান ও গভীর তদন্ত অব্যাহত রয়েছে।”





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close