বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না: সিয়াম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৫ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। মর্মান্তিক এই ঘটনায় স্তব্ধ দেশের অনেক মানুষ। শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

অভিনেতা সিয়াম আহমেদ নিজের ফেসবুক পোস্টে অপ্রতিমের ছবি নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, অপ্রতিমের ছবির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছেন না। বাবা হওয়ার পর কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখ তাঁর চোখের সামনে ভেসে ওঠে বলেও জানান তিনি।

সিয়াম বলেন, একটি সন্তান বিকেলে ছবি তুলতে বাসা থেকে বের হয়েছিল, কিন্তু আর বাসায় ফিরতে পারেনি। একজন বাবা-মায়ের জন্য এর চেয়ে ভয়ংকর অপেক্ষা বা সংবাদ আর হতে পারে কি না, তা তিনি জানেন না।

অপ্রতিমের বাবা-মা ও পরিবারের সদস্যদের কষ্ট কোনো শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান সিয়াম। একই সঙ্গে কী ঘটেছিল এবং কেন ঘটেছিল, তদন্তের মাধ্যমে তার সঠিক উত্তর বেরিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সিয়াম আরও বলেন, কোনোভাবেই যেন সত্য চাপা না পড়ে এবং সর্বোচ্চ সততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করা হয়। অপ্রতিমের এভাবে চলে যাওয়ার কথা ছিল না উল্লেখ করে তিনি সন্তানদের জন্য আরও নিরাপদ পৃথিবী তৈরি করাকে সবার দায়িত্ব বলে মন্তব্য করেন।

অপ্রতিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা চেরীও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুর খবর তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে।

পূজা বলেন, একজন মায়ের একমাত্র সন্তান এবং একটি পরিবারের স্বপ্ন এভাবে অকালে ঝরে যাওয়া মেনে নেওয়া কঠিন। একটি শিশুর এমন মৃত্যু শুধু একটি পরিবার নয়, সবার হৃদয়ে গভীর শোকের ছাপ রেখে যায় বলেও উল্লেখ করেন তিনি।

অপ্রতিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পূজা তাঁর পরিবারের জন্য প্রার্থনা করেন। পাশাপাশি ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্য সামনে আনা এবং যারা দায়ী, তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

অপ্রতিমের মৃত্যু ঘিরে এরই মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #অপ্রতিম #অপ্রতিমহত্যা #সিয়ামআহমেদ #পূজাচেরী #অপ্রতিমেরবিচারচাই #কুমিল্লা #কুমিল্লাবিশ্ববিদ্যালয় #শিশুমৃত্যু #  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close