বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম

দেশে বন্ধ্যাত্ব চিকিৎসার সুযোগ আরও বাড়াতে পৃথক ও আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে পিসিওএস সচেতনতা বিষয়ক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করার পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরি করতে হবে। এ বিষয়ে চিকিৎসাশিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, দেশে বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসার সুযোগ আরও সম্প্রসারিত করা প্রয়োজন। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম এবং দক্ষ জনবল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

সেমিনারে সন্তান না হওয়াকে কেন্দ্র করে কোনো দম্পতি যাতে সামাজিকভাবে হেনস্তার শিকার না হন, সে বিষয়েও সচেতনতা তৈরির আহ্বান জানান মন্ত্রী। বন্ধ্যাত্বকে কেন্দ্র করে সামাজিক চাপ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি কমাতে সচেতনতা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যমন্ত্রী দেশের চিকিৎসকদের ওপর আস্থা রাখার আহ্বান জানান। একই সঙ্গে দেশের জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা অনেক কম উল্লেখ করে স্বাস্থ্য অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি বলেন, শুধু হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ালেই হবে না, একই সঙ্গে স্বাস্থ্যসেবার পরিধিও বাড়াতে হবে। আধুনিক চিকিৎসাসেবা মানুষের কাছে আরও সহজলভ্য করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বন্ধ্যাত্ব #বন্ধ্যাত্বচিকিৎসা #আধুনিকচিকিৎসা #স্বাস্থ্যমন্ত্রী #স্বাস্থ্য #স্বাস্থ্যসেবা #ঢাকামেডিকেলকলেজ #পিসিওএস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close