বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
হুথিদের বিরুদ্ধে হামলার অবস্থান বদলাতে পারে যুক্তরাষ্ট্র
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১১ পিএম

ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলার পর ওয়াশিংটন বিষয়টি নতুন করে পর্যালোচনা করছে বলে মার্কিন সংবাদমাধ্যম CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুইবার ফোন করেন। ফোনালাপে তিনি হুথিদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অনুরোধ জানিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। তবে সে সময় ট্রাম্প সৌদি যুবরাজের অনুরোধে সাড়া দেননি।

এরপর রিয়াদে হুথিদের হামলার ঘটনা পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। হামলার পর ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। ক্যাম্প ডেভিডে অবস্থানকালে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি হোয়াইট হাউসে ফিরে যান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

CNN-এর জাতীয় নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্স প্লিটসাসের বরাত দিয়ে বলা হয়েছে, আলোচনায় হুথিদের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন দূতাবাস ও বিভিন্ন অবকাঠামো প্রতিশোধমূলক হামলার লক্ষ্য হতে পারে—এমন আশঙ্কাও উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এর আগে ইয়েমেনের হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হয়েছিল। ওই আলোচনায় হুথিরা লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা না চালানোর বিষয়ে আশ্বস্ত করেছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ কারণেই এতদিন হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া থেকে ওয়াশিংটন বিরত ছিল বলে উল্লেখ করা হয়েছে।

তবে রিয়াদে সাম্প্রতিক হামলার পর সেই অবস্থান পুনর্বিবেচনা করা হচ্ছে কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তের কথা প্রতিবেদনে জানানো হয়নি।



স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #যুক্তরাষ্ট্র #হুথি #ইয়েমেন #ডোনাল্ডট্রাম্প #সৌদিআরব #মোহাম্মদবিনসালমান #মধ্যপ্রাচ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close