সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
একনেকে উঠছে ১৫ প্রকল্প, অনুমোদনের তালিকায় মেট্রো লাইন-৫
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩১ পিএম

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। সচিবালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের লাইন-৫ (দক্ষিণ) প্রকল্পসহ মোট ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। পরিবহন, প্রতিরক্ষা, স্বাস্থ্য, পানিসম্পদ, ভূমি ব্যবস্থাপনা, রেলপথ, বিদ্যুৎ ও স্থানীয় সরকারসহ বিভিন্ন খাতের এসব প্রকল্প রয়েছে তালিকায়।

পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের তথ্য অনুযায়ী, একনেকে উপস্থাপনের জন্য তালিকাভুক্ত প্রকল্পগুলোর মধ্যে ভৌত অবকাঠামো বিভাগের প্রকল্প রয়েছে আটটি। এর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি প্রকল্প রয়েছে। অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো ঢাকা মেট্রোরেল লাইন-৫ (দক্ষিণ)।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, মেট্রো লাইন-৫ বাস্তবায়িত হলে রাজধানীর পশ্চিম অংশের গাবতলী থেকে পূর্ব অংশের দাশেরকান্দি পর্যন্ত যাতায়াতে সময় লাগবে প্রায় ২৮ মিনিট। প্রকল্পটির মাধ্যমে পরিবহন ব্যয় কমানোর পাশাপাশি রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে।

প্রস্তাবিত রুটে প্রতিদিন প্রায় ৯ লাখ ২৪ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন বলে প্রকল্প নথিতে উল্লেখ করা হয়েছে। প্রতিটি ট্রেনে প্রায় ২ হাজার ৩১২ জন যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে। একই বিভাগের আওতায় রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের অধীন জেলা মহাসড়ক উন্নয়নের দুটি পৃথক প্রকল্পও একনেকে উপস্থাপন করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় বরিশাল সেনানিবাস স্থাপনের দ্বিতীয় পর্যায় এবং খুলনা নৌ অঞ্চলে নৌবাহিনীর সদস্যদের জন্য আবাসিক ও অন্যান্য সুবিধা নির্মাণের প্রকল্প রয়েছে। স্থানীয় সরকার বিভাগের খুলনা ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনও অনুমোদনের জন্য তোলা হচ্ছে।

রেলপথ খাতেও রয়েছে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প। নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর বৈদ্যুতিক ট্রেন প্রকল্প এবং বগুড়া–সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধন একনেকের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় বস্ত্র ও চামড়া শিল্প খাতের শ্রমিকদের জীবনমান উন্নয়নের প্রকল্প রয়েছে। বিদ্যুৎ বিভাগের মনপুরায় বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের সংশোধনও তালিকায় রয়েছে।

স্বাস্থ্য খাতে মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার প্রকল্প রয়েছে। পাশাপাশি যক্ষ্মা, এইচআইভি/এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা জোরদারের প্রকল্পও একনেকে উপস্থাপন করা হবে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় ছোট ফেনী ও বামনী নদীর সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন উন্নয়নে মুসাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্পের প্রথম অংশ রয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের দ্বিতীয় সংশোধনও অনুমোদনের জন্য তোলা হচ্ছে। এ প্রকল্পের আওতায় তিনটি সিটি করপোরেশন, একটি পৌরসভা ও দুটি উপজেলায় ডিজিটাল ভূমি জরিপ করার পরিকল্পনা রয়েছে।

এদিকে পরিকল্পনামন্ত্রীর নিজস্ব এখতিয়ারে ইতোমধ্যে অনুমোদিত আরও ১৫টি প্রকল্প একনেক সভায় অবগতির জন্য উপস্থাপন করা হবে। বিদ্যমান নিয়ম অনুযায়ী, ৫০ কোটি টাকার কম ব্যয়ের প্রকল্পে একনেকের অনুমোদন প্রয়োজন হয় না।

অবগতির জন্য উপস্থাপন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ভাসানচরে সবুজ বেষ্টনী স্থাপন, কক্সবাজারে রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনঃবনায়ন, অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন, শিক্ষা ও সামরিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, সামাজিক সুরক্ষা জোরদার এবং সিলেট বিভাগের ডিজিটাল উচ্চতা মডেল তৈরির মতো উদ্যোগ।


স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  #একনেক #একনেকবৈঠক #উন্নয়নপ্রকল্প #মেট্রোরেল #মেট্রোলাইন৫ #গাবতলী #দাশেরকান্দি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close