সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ পর্যন্ত বাংলাদেশকে ছাড়াই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এ সিদ্ধান্তের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদন প্রকাশের পর তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা ছিল। একই সঙ্গে ওই সময়ের সরকারকেও এ সিদ্ধান্তের জন্য দায়ী করেছে তদন্ত কমিটি।

নিরাপত্তাজনিত শঙ্কার কথা জানিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশকে বাদ দিয়েই টুর্নামেন্ট আয়োজন করা হয়। ওই সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা ও সমালোচনার পর বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পেছনে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও তৎকালীন সরকারের দায় তুলে ধরা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য ফয়সাল দস্তগীর জানান, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আসিফ নজরুলের ভূমিকা তদন্তে উঠে এসেছে। পাশাপাশি সে সময়ের সরকারের দায়ও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close