বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আগামীতে হজের খরচ আরও কমানো হবে: ধর্মমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম

আগামী ২০২৭ সালের হজে বিমানভাড়াসহ সরকারি প্যাকেজের খরচ আরও কমানোর ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে চলতি ২০২৬ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৪ হাজার ৩৪১ হাজির অব্যবহৃত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা তাদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান ধর্মমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

৪৩৪১ হাজির ব্যাংক হিসাবে ফেরত টাকা

ধর্মমন্ত্রী বলেন, আল্লাহর মেহমান হাজিদের সেবা করাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও মনিটরিংয়ের মাধ্যমে ২০২৬ সালের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন এবং খাতভিত্তিক ব্যয় পর্যালোচনার মাধ্যমে প্রতিটি হজ প্যাকেজের খরচ কমানো সম্ভব হয়েছে। এর ফলে অব্যবহৃত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে ৪ হাজার ৩৪১ জন হাজির ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

প্যাকেজভেদে যত টাকা ফেরত

সংসদে প্যাকেজভিত্তিক অর্থ ফেরতের হিসাবও তুলে ধরেন ধর্মমন্ত্রী।

তিনি জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ-১-এর খাবার খরচ বাদে মূল্য ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। এ প্যাকেজের পূর্ণাঙ্গ ও শর্ট প্যাকেজের হাজিদের যথাক্রমে ৩৮ হাজার ৬৯৭ টাকা ও ৪৬ হাজার ৮৮৮ টাকা ফেরত দেওয়া হয়েছে। সিট আপগ্রেডেশনের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হয়েছে।

এ ছাড়া প্যাকেজ-২-এর হাজিদের জনপ্রতি সর্বনিম্ন ২ হাজার ৫০৫ টাকা থেকে সর্বোচ্চ ৭৮ হাজার ৭১৩ টাকা এবং প্যাকেজ-৩-এর পূর্ণাঙ্গ প্যাকেজের হাজিদের জনপ্রতি ৩ হাজার ৭১৮ টাকা ফেরত দেওয়া হয়েছে।

২০২৭ সালের হজে কমছে বিমানভাড়া

আগামী বছরের হজের খরচ কমানোর পরিকল্পনা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য হজকে আরও সাশ্রয়ী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি জানান, ২০২৭ সালের হজের বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালে এই বিমানভাড়া ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।

দুই প্যাকেজে কমল খরচ

ধর্মমন্ত্রী জানান, ২০২৭ সালের জন্য দুটি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

সরকারি হজ প্যাকেজ-১-এর খরচ ২০২৬ সালের তুলনায় ৭৫ হাজার ৩৩৪ টাকা কমিয়ে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, সাশ্রয়ী হজ প্যাকেজ-২-এর খরচ ৫৩ হাজার ২৩৩ টাকা কমিয়ে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে হজের খরচ আরও কমিয়ে সাধারণ মানুষের জন্য তা সাশ্রয়ী করার উদ্যোগ অব্যাহত থাকবে।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close