বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
রোহিঙ্গা সংকট নিয়ে জাপানের বিশেষ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম

রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের জাতীয় পুনর্মিলন নিয়ে জাপান সরকারের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে তাঁর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, প্রায় ৫০ বছর ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন তিনি। বর্তমানে মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ে জাপান সরকারের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৈঠকে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল রোহিঙ্গা সংকট। ইয়োহেই সাসাকাওয়া বলেন, দীর্ঘদিন ধরে চলা এই সংকট বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে এবং এ বিষয়ে তিনি অবগত। রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন অনুদান ও মানবিক সহযোগিতার কথাও তিনি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের বিশেষ দূতকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক কর্মকাণ্ডে ইয়োহেই সাসাকাওয়ার দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট। এই সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান তিনি। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও আলোচনার প্রেক্ষাপটে গুরুত্ব পেয়েছে।

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ায় বাংলাদেশের ওপর মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত চাপ ক্রমেই বাড়ছে। ফলে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সংকটের টেকসই সমাধান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।



স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী ইয়োহেইসাসাকাওয়া রোহিঙ্গাসংকট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close