সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
রিকশাচালক সংসদে গেলেও সংসদ শূন্য থাকবে না: সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:০০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজনীতিতে শিক্ষাগত যোগ্যতার চেয়ে রাজনৈতিক যোগ্যতাকেই বেশি গুরুত্ব দিতে হবে। রিকশাচালক, শ্রমিক কিংবা কৃষকরাও সংসদে পৌঁছাতে পারেন—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২২ নভেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে ইউনিয়ন কমিটি ঘোষণা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
 
সম্প্রতি গণঅভ্যুত্থানে স্যালুট দেয়া আলোচিত রিকশা চালক সুজনের এনসিপির মনোনয়ন নেয়া নিয়ে তিনি আরো বলেন, সংসদ সদস্য নির্বাচনে এনসিপি এখন পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা বেধে দেয় নি। কৃষক, রিকশাচালক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ সংসদে গেলে সংসদ শূন্য হয়ে যাবে না। বরং মানুষের আসল কষ্টের কথা তারা বলতে পারবে। এতদিন যারা সংসদে গেছেন, তারা সাধারণ মানুষের কষ্ট ভুলে গেছেন। তাই সাধারণ শ্রেণির প্রতিনিধিত্ব জরুরি।

এদিকে চট্রগ্রাম বন্দর নিয়ে সারজিস আরও বলেন, স্বাধীনতার পর থেকে চট্টগ্রাম বন্দরকে বিভিন্ন গোষ্ঠী রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালনা করেছে। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বন্দরে সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। কোন পণ্য নামবে, কোনটি নামবে না- তা সিদ্ধান্ত নিতো নির্দিষ্ট গোষ্ঠী। এতে ঘুষ, বিলম্ব ও পণ্য নষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে বহুবার।
 
যদি প্রয়োজন মনে করে সরকার বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে এনসিপির আপত্তি নেই। বন্দর কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না- বরং ভালো ব্যবস্থাপনা হলে দেশই উপকৃত হবে।

একই সাথে আওয়ামী লীগের দমন-পীড়ন নিয়ে সারজিস বলেন- ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। যিনি এমন কাজ করেছেন, তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন, দেশের রাজনীতি করারও যোগ্য নন।  খুনির পরিচয় খুনি।

এসময় ইউনিয়ন কমিটি ঘোষণা অনুষ্ঠানে এনসিপির পঞ্চগড়ের ৫ উপজেলার সমন্বয়ক, নতুন কমিটির সদস্য এবং স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ


  



আরও সংবাদ   বিষয়:  রিকশাচালক   সংসদ   সারজিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close