বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
ছেলের দায়ের কোপে বাবার দেহের মাথা বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ২:৩০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা নোয়াপাড়া এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার সূত্র ধরে ছেলের দায়ের কোপে নিহত হয়েছেন ৭০ বছর বয়সী আব্দুল খালেক।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনার পর ঘাতক ছেলে মো. হোসাইন (৩৫) পালানোর চেষ্টা করলে তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পারিবারিক সূত্র জানায়, বিকেলে কথাকাটাকাটির এক পর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে হোসাইন। তারপর ঘরে থাকা ধারালো দা দিয়ে তিনি বাবার মাথা ও শরীরের ওপর একের পর এক আঘাত করতে থাকেন। ভয়াবহ কোপে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের দাবি, হোসাইন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।

নিহতের বড় ছেলে নোমান সরকার বলেন, আমার ভাই মানসিকভাবে অসুস্থ ছিল ঠিকই, কিন্তু এমন নৃশংস ঘটনা ঘটাবে কখনো ভাবিনি। আমরা সবাই ভেঙে পড়েছি।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের এলাকায় এমন নৃশংসতা আগে কখনো ঘটেনি। হত্যাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হওয়া উচিত।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, পালানোর চেষ্টা করলে স্থানীয়রা হোসাইনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ






আরও সংবাদ   বিষয়:  ছেলে   দায়ের কোপ   বাবা   মাথা বিচ্ছিন্ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close