সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম

যশোরে ট্রেনে কাটা পড়ে মো. জাহিদ আব্দুল্লাহ সিফাত (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত একই উপজেলার হৈবতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে রেললাইনের পাশে সিফাতের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ঋণের চাপ সহ্য করতে না পেরে সিফাত আত্মহত্যা করে থাকতে পারেন।

যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, এ ঘটনায় খুলনা জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  যশোর   ট্রেন   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close