প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭:০৮ পিএম

বাউল শিল্পী আবুল সরকারের দ্রুত মুক্তির দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন অ্যাডভোকেট সানোয়ারুল হক দুলু। এসময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, যোগেশ দত্ত, মোস্তাফিজুর রহমান, হাসিবুর রহমান, আনোয়ারুল ইসলাম ও করিম হোসেনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, বাউল আবুল সরকারের মুক্তি না হওয়া পর্যন্ত সাংস্কৃতিক অঙ্গনের আন্দোলন অব্যাহত থাকবে। তারা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন। একইসঙ্গে তারা প্রশ্ন তোলেন—একটি রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচিতে ‘কারা কারা বেহেস্তের টিকিট পেয়েছেন’—এ ধরনের বক্তব্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে কি না, তা বিবেচনা করা জরুরি।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বাউল গান পরিবেশন করেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে