বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
একটি মহল এখনো নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে : আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, একটি গণতন্ত্রবিরোধী গোষ্ঠী এখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত করছে। 

আজ শনিবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “একদিকে নির্বাচন নিয়ে কথা বলা হচ্ছে, আবার অন্যদিকে একটি মহল নানা বিভ্রান্তি ও বাধা তৈরির পাঁয়তারা করছে। বাংলাদেশের মানুষ এসব মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার মতো বলপ্রয়োগের রাজনীতি আমরা চাই না। আমরা সহনশীল রাজনীতিতে বিশ্বাসী। মতভেদ থাকলেও একে-অপরের মতকে মর্যাদা দিতে হবে।”

গণতন্ত্রে আস্থাশীল রাজনৈতিক শক্তি জনগণের কাছেই যাবে উল্লেখ করে তিনি বলেন, “গোলটেবিল বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক নয়।”

বিএনপি গণতন্ত্রের স্বার্থে অনেক কিছু সহ্য করছে দাবি করে খসরু বলেন, “বিএনপি ও গণতন্ত্র পরস্পরের পরিপূরক। আমরা একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছি।”

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলীয় মনোনয়ন যাকে দেওয়া হবে, তার পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণই চূড়ান্ত বিচার করবে।

নির্বাচনকে ‘যুদ্ধ’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, “এই লড়াইয়ে জিততে হবে, গণতন্ত্র রক্ষার স্বার্থেই।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আমীর খসরু   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close