প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৩:২৫ পিএম

প্রতীকী ছবি
রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় পরিচালিত সেনা অভিযানে তিনটি রাইফেল, একটি দেশীয় পিস্তল এবং পাঁচ রাউন্ড শর্টগান কার্টিজ উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত তিনটার দিকে সেনাবাহিনীর ছয় স্বতন্ত্র এডি ব্রিগেড এর অধীনস্থ দিয়াবাড়ি সেনা ক্যাম্প থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি থ্রি নট থ্রি রাইফেল সহ একটি পিস্তল ও শর্টগান কার্টিজ উদ্ধার করে আভিযানিক দল।
ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও নাশকতা চালানোর উদ্দেশ্যে এসব অস্ত্র ও গোলাবারুদ পরিবহন করা হচ্ছিল। জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এমন অভিযান চলমান থাকবে বলেও জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ