বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
সুদানের গৃহযুদ্ধে যেভাবে নাম জড়াচ্ছে মধ্যপ্রাচ্যের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১০:৩৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুদানের গৃহযুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো সরাসরি ও পরোক্ষভাবে যুক্ত হচ্ছে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ইরান সুদানের সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করছে। একই সঙ্গে সৌদি আরব, মিশর ও তুরস্ক দেশটির সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে, দারফুরে গণহত্যায় জড়িত আরএসএফ পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অর্থ ও অস্ত্র সহযোগিতা।

সংঘাত চলতে থাকায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, দারফুরের রাজধানী এল-ফাশের দখল নেওয়ার পর আরএসএফের নৃশংসতায় শত শত মানুষ নিহত হয়েছেন। অক্টোবরের শেষ দিকে ১ লাখের বেশি মানুষ নিরাপদ স্থানে পালিয়েছে। জাতিসংঘ অঞ্চলটিকে ‘ক্রাইম সিন’ হিসেবে উল্লেখ করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন আরএসএফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে ইউরোপীয় ব্লকে ভ্রমণ নিষিদ্ধ ও সেখানে থাকা সম্ভাব্য সম্পদ জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত শুধু সুদানকেই বিপর্যস্ত করছে না, এটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ভূ-রাজনৈতিক ভারসাম্য পরিবর্তনের সংকেত দিচ্ছে। বিশেষ করে, ইরানের উপস্থিতি বাড়লে হুতি বিদ্রোহীদের জন্য নতুন সমুদ্র করিডোর খুলে যেতে পারে এবং সুদান আবারও হামাস-হিজবুল্লাহর জন্য অস্ত্র সরবরাহের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠতে পারে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সুদান   গৃহযুদ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close