বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
কপ-৩০ সম্মেলনে প্যাভিলিয়নে ভয়াবহ আগুন, আলোচনা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৪:৪৬ AM

ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলনে একটি প্রদর্শনী প্যাভিলিয়নে ভয়াবহ আগুন লাগে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ ঘটনায় সম্মেলনের আলোচনা ব্যাহত হয় এবং দ্রুত অংশগ্রহণকারীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগ জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনার মাঝেই এই দুর্ঘটনা ঘটে।


কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার পর আগুন নেভাতে দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধোঁয়ায় চারদিকে অস্বস্তিকর পরিবেশ তৈরি হলে নিরাপত্তা কর্মীরা হাজারো প্রতিনিধিকে ভবন থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


দিনের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জলবায়ু সংকটে জরুরি বৈশ্বিক চুক্তির আহ্বান জানান। তবে দিনের পরের দিকে ঘটে যাওয়া আগুনের কারণে আলোচনার গতি বাধাগ্রস্ত হয়। দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে অন্তত ২০০ দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।


এদিকে আগুন লাগার আগে ব্রাজিল সম্মেলনে উপস্থিত দেশগুলোর সামনে একটি খসড়া চুক্তি উপস্থাপন করে। খসড়ায় জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার কোনো রোডম্যাপ না থাকায় তা নিয়ে আলোচনা তীব্র হয়। আলোচকরা জানান, নথির বিষয়ে এখনো আলোচনা চলছে এবং মতপার্থক্যও রয়েছে।


ব্রাজিলসহ উন্নত ও উন্নয়নশীল বহু দেশ জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে আনার রোডম্যাপ তৈরির দাবি জানাচ্ছে। তবে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী কয়েকটি দেশ এ বিষয়ে আপত্তি জানিয়ে আসছে। পৃথিবীর বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির সবচেয়ে বড় কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট নির্গমন—এমনটাই উল্লেখ করেছে রয়টার্স।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  কপ-৩০ সম্মেলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close