বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লালদিয়া টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১:১৪ AM

লালদিয়া টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী ছাড়াও জেলার বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন ও সংহতি জানান।

জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে এবং সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সদস্য রিত্তিক রবিদাস, শিহাব হাসান জাকো, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন রেজাসহ অন্যান্যরা।

এছাড়া বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি সাজিদুর রহমান সাজিদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, উদীচীর জেলা সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ ও জেলা সিপিবির সদস্য আসমা খানমসহ অনেকে।

বক্তারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা সম্পদ বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার কোনো বৈধতা নেই। তাঁরা এ সিদ্ধান্তকে “বিদেশি সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষার অপচেষ্টা” হিসেবে অভিহিত করে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  লালদিয়া টার্মিনাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close