প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:২০ পিএম

সংগৃহীত ছবি
আগামী শনিবার (২২ নভেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছাবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণেই তার এ সফর।
সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেরিং টোবগে প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। প্রতিনিধিদলের বৈঠকের আগে দুই নেতা একান্ত আলাপেও অংশ নিতে পারেন।
দ্বি-পক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সরকারের কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। তিন দিনের সফর শেষে তিনি আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ছাড়বেন।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ