| শিরোনাম: |

রাজধানীর মিরপুরের পল্লবী থানার সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণে অন্তত তিনজন আহত হন। ঘটনাটি মুহূর্তেই এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
থানায় কর্তব্যরত এসআই আলফাজ আহমেদ জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে মোট কতটি ককটেল বিস্ফোরিত হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তিনি বলেন, “কারা এই ঘটনা ঘটিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ