বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       
রৌমারীতে বিদ্যুতের খুঁটি চুরি করে নৌকা-ঘর তৈরির অভিযোগ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:২৫ পিএম

দীর্ঘদিন থেকে বিদ্যুতের কাঠের খুঁটি সুকৌশলে চুরি করে বিক্রি ও নৌকা তৈরি করার অভিযোগ উঠেছে ঠিকাদারের ফোরম্যান মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা এলাকায়।

আজ বুধবার (১৯ নভেম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, জামালপুর পল্লি বিদ্যুৎ সমিতির আওতাধীন ঠিকাদার মোফাজ্জল হোসেনের রৌমারী ও রাজিবপুর উপজেলার ফোরম্যান হিসেবে দায়িত্ব রয়েছেন মিজানুর রহমান মিজান। সে উপজেলার উত্তর খঞ্জনমারা গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। 

সে দীর্ঘদিন থেকে এই এলাকায় পল্লি বিদ্যুতের পুরাতন ও নতুন সংযোগ লাইনের ফোরম্যান হিসেবে কাজ করে আসছেন। নিজ এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে উত্তর খঞ্জনমারা গ্রামের গোলাম হোসেন নামের এক ব্যক্তির কাছে ওই বিদ্যুতের কাঠের খুঁটি চুরি করে বিক্রি করেন মিজান। চুরি করা কাঠ দিয়ে একটি ঘর নির্মাণ করা হয়েছে। তাছাড়াও অন্যান্যদের কাছেও একইভাবে ওই খুঁটিগুলো বিক্রি করা হয়। 

এছাড়া মিজান তার নিকট আত্মীয়ের সাথে আঁতাত করে বিদ্যুতের কাঠের খুঁটি চুরি করে প্রায় ৪০ হাত একটি নৌকা তৈরি করেন। বর্তমানে ওই নৌকাটি ব্রহ্মপুত্র নদীতে ভাড়ায় পরিচালিত হচ্ছে। 

গোলাম হোসেন বলেন, “মিজানুর রহমান মিজানের কাছ থেকে একটি বিদ্যুতের খুটি ১৪ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি এবং ওই কাঠ দিয়ে আমি ঘর তৈরি করেছি। মিজান আরো অনেকজনের কাছে এই কাঠ বিক্রি করেছে।”

এদিকে ফোরম্যান মিজানুর রহমান মিজান জানান, ডিজিএম স্যারের সাথে পরামর্শ করে বিদ্যুতের খুঁটি দিয়ে একটি নৌকা তৈরি করেছি। এছাড়া অপর একটি খুঁটি গোলাম হোসেনের কাছে কিছু টাকা নিয়ে বিক্রি করেছি।
  
জামালপুর পল্লি বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন মুঠোফোনে বিষয়টি অস্বীকার করে জানান, খুঁটি চুরি করে বিক্রির ঘটনাটি আমি যোগদানের আগে। তবুও খোঁজখবর নিচ্ছি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রৌমারী   বিদ্যুত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close