শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ২:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী জাতীয় নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে প্রতি ভোটকেন্দ্রে একজন নয়, বরং কমপক্ষে পাঁচজন সেনা সদস্য মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।

তিনি বলেন, শুধু একজন সেনাসদস্য মোতায়েন করলে তেমন কোনো কার্যকর প্রভাব পড়বে না। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচজন সেনাসদস্য মোতায়েনের বিষয়টি বিবেচনা করা উচিত।

প্রশাসনে রদবদল লটারির মাধ্যমে করার প্রস্তাব দেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “কিছু যৌক্তিক কারণে আমরা বলেছিলাম গণভোটটা আগে হোক। কারণ একই দিনে দুইটি ভোট হলে জনগণ বুঝতে পারবে না। জনগণকে বুঝতে হবে গণভোটটা কী।”

ভোটার তালিকায় ছবির মান উন্নত করা, প্রার্থীর পাশাপাশি রাজনৈতিক দলের অঙ্গীকারনামা কোথায় জমা দিতে হবে—এ বিষয়ে স্পষ্ট নির্দেশনারও অনুরোধ জানায় জামায়াত।

সংলাপে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ নির্বাচন কমিশনকে “সাহসী ভূমিকা” রাখার আহ্বান জানান। তিনি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জোরদার ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।

আরও সংবাদ   বিষয়:  সেনাসদস্য   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close