প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ২:৪৯ পিএম

সংগৃহীত ছবি
সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এই ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন।” এ সময় তারা দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকিও দেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার প্রতিবাদে দেশজুড়ে সব মোবাইল ফোন দোকান বন্ধ থাকবে। অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন।’
গতকাল রাতের ঘটনায় সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্মার্টফোন ব্যবসায়ী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি পিয়াসের পরিবারের একজন সদস্য নিশ্চিত করেছেন।
পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, রাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে তার স্বামীকে ডিবি সদস্যরা জোরপূর্বক তুলে নেন। এ সময় তার মোবাইল ফোনও জব্দ করা হয়।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ