বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
আল্লাহর পক্ষ থেকে শেখ হাসিনার পতন হয়েছে: রিজভী
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:২১ AM
ফাইল ছবি

ফাইল ছবি

বিরোধী দলের ওপর দীর্ঘ বছর ধরে জুলুম, নির্যাতন, গুম ও বিচার বহির্ভূত নানা হত্যাকাণ্ডসহ সকল অপরাধের ঘটনায় আল্লাহর পক্ষ থেকে হাসিনার পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে দুপুরে শহরের শহীদ খোকন পার্কে আমরা বিএনপি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী সেবামূলক নানা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

প্রসঙ্গত জন্মদিনে কেক কর্তন কিংবা বড় কোন আয়োজন না করে বগুড়ায় দিনব্যাপী নানা মানবিক কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ, হৃদরোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা প্রদান, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি কর্মসূচিতে প্রতিবন্ধী শিশু ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয় হুইলচেয়ার।



সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে সকাল সাড়ে ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আরো বলেন, “দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনা ৮ হাজার কোটি টাকা খরচ করেছেন যার মাঝে ৩ হাজার কোটি টাকা পেয়েছিলো হাসিনার পালিত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। বাকি ৫ হাজার কোটি টাকা তারা নিজেরা ভাগাভাগি করে নিয়েছে। বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকে রাখা জনগণের আমানতের টাকা লুট করেছিলো সেই লুটেরাদল। দীর্ঘ বছরের জুলুম আর নির্যাতনের বিপরীতে আল্লাহর পক্ষ থেকেই হাসিনার পতন হয়েছে।”

রিজভী আরো বলেন, “তারেক রহমান বিদেশে বসে থেকেও দেশের প্রতিটি কোণায় তিনি নজর রেখেছেন। যার যেখানে প্রয়োজন মানবতার হাইকমিশনার বা দূত হয়ে তিনি সারাদেশে কাজ করে যাচ্ছে। আর তার সরাসরি প্রতিনিধি হয়ে আমরা বিএনপি পরিবার রাজনীতির বাইরেও মানবিক এই কার্যক্রমগুলো পরিচালনা করে যাচ্ছে।”

এদিকে জন্মদিনে কোন আয়োজনের বদলে নিজ দলের নেতার মানবিক এই উদ্যোগে উৎফুল্ল স্থানীয় নেতাকর্মীরাও।তারা বলেন, “বগুড়ার সন্তান হিসেবে তারেক রহমান সাধারণ জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন।”



উদ্বোধনী অনুষ্ঠানসহ দিনব্যাপী কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় সদস্য যথাক্রমে ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ডা. মনোয়ারুল কাদির বিটু, এম আর ইসলাম স্বাধীন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, তাহা উদ্দিন নাহিন।

আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, আমরা বিএনপি পরিবারের কৃষিবিদ মোখছেদুল মমিন মিথুন, মুস্তাকিম বিল্লাহ, রাশেদুজ্জামান পিয়াসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এদিন বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে এসেছিলেন বগুড়ার শত শত সাধারণ মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে আন্তরিক সেবা পেয়ে সন্তুষ্ট উপকারভোগীরাও।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   পতন   রিজভী   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close