প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১০:০২ পিএম

রাজবাড়ীর পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই আলোচনা ও মতবিনিময় সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা। আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, পাংশা মডেল থানা ওসি মোহাম্মদ সালাউদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর সুলতানা মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় জানানো হয়, দিবস দুটিকে মর্যাদার সঙ্গে পালন করতে ইতোমধ্যে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সরকারি ও আধা-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রাতে আলোকসজ্জা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে