বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
গায়িয়াকে জড়িয়ে ধরায় ৯ দিনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮:০৫ পিএম

সিঙ্গাপুরে ‘উইকড: ফর গুড’ সিনেমার প্রিমিয়ারে ঘটেছে এক বিব্রতকর ঘটনা, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে প্রিমিয়ারের সময় হঠাৎ পিছন দিক থেকে একজন ভক্ত তাকে জড়িয়ে ধরেন। ঘটনার পর সিঙ্গাপুর আদালত ২৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক জনসন ওয়েনকে ৯ দিনের কারাদণ্ড দেন।

গেল ১৩ নভেম্বর প্রিমিয়ারে, মঞ্চে সহশিল্পীদের সঙ্গে হাঁটছিলেন আরিয়ানা। ঠিক তখনই জনসন নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন। মুহূর্তেই পুরো ভেন্যু স্তব্ধ হয়ে যায়। ভিডিও ফুটেজে দেখা যায়, সহ-অভিনেত্রী সিন্থিয়া এরিভো সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে আরিয়ানাকে সুরক্ষা দিতে, এবং নিরাপত্তাকর্মীরাও দ্রুত জনসনকে সরিয়ে নেন।

জনসন ওয়েনের এই ধরনের অনুপ্রবেশের ইতিহাস নতুন নয়। আগে কেটি পেরি, দ্য উইকেন্ড ও দ্য চেইনস্মোকার্সের কনসার্টেও এমন ঘটনা ঘটিয়েছেন। প্রিমিয়ারে তিনি দুই দফায় প্রবেশের চেষ্টা করায় নিরাপত্তা তাকে আটক করেন।

পরদিনই সিঙ্গাপুর প্রশাসন তাকে গ্রেফতার করে। আদালতে জনসন দোষ স্বীকার করেন এবং জানান, আর কখনও এমন কাজ করবেন না।

২০১৭ সালের ম্যানচেস্টার কনসার্ট হামলার পর থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সতর্ক আরিয়ানা গ্র্যান্ডে। তবে এ ঘটনার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি তিনি। আর ‘উইকড: ফর গুড’ সিনেমার মুক্তি আসন্ন; আগামী ২১ নভেম্বর এটি বিশ্বজুড়ে পর্দায় উঠবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  আরিয়ানা গ্র্যান্ডে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close