সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
নবীনগরে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১২:৫৩ AM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 

আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নবীনগর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রবিবার (১৬ নভেম্বর) রাতে নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলামের নেতৃত্বে রতনপুর ইউনিয়নে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ঢাকা থেকে আটক করা হয় খাগাতুয়া গ্রামের মো. আওলাদ মিয়ার ছেলে মো. রাসেল (৩২) কে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে রতনপুর মধ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় মানিক মিয়ার মেয়ে মিতা বেগম (৪২) কে। 

পুলিশের দাবি, মিতার হেফাজত থেকেই উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, উদ্ধার করা অস্ত্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল এবং গ্রেফতারকৃত দুইজনই অস্ত্র সংরক্ষণের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। 

 
স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  নবীনগর   পিস্তলসহ গ্রেফতার ২  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close