প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:৪২ পিএম আপডেট: ১৭.১১.২০২৫ ৮:৪৭ PM

সংগৃহীত ছবি
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এ রায় সম্পর্কে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মওদুদ বলেছেন, যে আইসিটি ট্রাইব্যুনালে আমার বাবা ও অন্যদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, সেই ট্রাইব্যুনালেই আজ হাসিনার বিচার হয়েছে। এটি অবশ্যই আমাদের জন্য বড় প্রাপ্তি।
আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় স্বদেশ প্রতিদিনের সাথে ফোনালাপে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, তিন-চারটার দিকে জানতে পারি রায় হয়েছে। অবশ্যই ভালো লাগছে। আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, তবে যত অন্যায় হয়েছে তার সঠিক বিচার হোক, এটাই চাই।
তিনি আরও বলেন, আমরা উল্লাস করছি না; তবে আলহামদুলিল্লাহ, আজ মন অনেকটা প্রশান্ত।