| শিরোনাম: |

রাজধানীর পল্লবী এলাকায় গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের নেতা বলে নিশ্চিত করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনের সি-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার ওসি মফিজুর রহমান জানান, গোলাম কিবরিয়া থানা যুবদলের নেতা ছিলেন। কে বা কারা এ হামলা চালিয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যা প্রায় ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২–এর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে ছিলেন যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেলযোগে তিনজন দুর্বৃত্ত দোকানে ঢুকে তার মাথা, বুক ও পিঠে পিস্তল ঠেকিয়ে পরপর ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ