বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
বহিষ্কৃত ২৮ নেতাকে ফেরাল বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:৫৫ পিএম

বিএনপি তাদের বিভিন্ন পর্যায়ের ২৮ নেতার বিরুদ্ধে গৃহীত বহিষ্কার ও পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি–আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার বা স্থগিত করা নেতাদের আবেদন বিবেচনায় নিয়ে তাদের প্রাথমিক সদস্যপদসহ সমস্ত দায়িত্ব পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে।


এবার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর আহম্মেদ, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. ছবদের হাসান, সাবেক প্রচার সম্পাদক মাহবুবুর রশিদ খান শিপু, গাজীপুর মেট্রো থানা বিএনপির সাবেক সদস্য আনোয়ার সরকার, বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও অন্যান্য জেলা ও উপজেলা নেতারা।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসানের স্বেচ্ছা পদত্যাগপত্রও বাতিল করা হয়েছে। একই সঙ্গে দিনাজপুর ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলমের (মতি) স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।


দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, পুনর্বহাল হওয়া নেতারা নতুন করে সংগঠনিক কাজে সম্পৃক্ত হবেন।



স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close