বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:৫১ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার নয়া কান্দারগাঁও স্ট্যান্ড এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে বিসমিল্লাহ্ ইলেক্ট্রিক দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আসামিরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার জারাবৈশা গ্রামের মজনু সরদারের ছেলে সুমন সরদার (২২) এবং বরিশালের উজিরপুর উপজেলার কাশিপুর গ্রামের মিজান মল্লিকের ছেলে মো. হৃদয় মল্লিক (১৯)।

থানা সূত্রে জানা গেছে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে সুমন ও হৃদয় ঢাকার রামপুরার মেরাদিয়া লাল মিয়া গলির উদ্দেশে রওনা দেন। মেরাদিয়া এলাকায় তারা ভাড়া বাসায় থাকেন, সেখানে মাদক সরবরাহের পরিকল্পনাই ছিল তাদের উদ্দেশ্য। চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্ট এড়াতে তারা গৌরিপুর হয়ে তিতাস উপজেলার ছিনাই এলাকা দিয়ে মেঘনায় প্রবেশ করেন। এরপর নয়া কান্দারগাঁও হয়ে গজারিয়ার ভাটেরচরের নতুন সড়কে গিয়ে ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

মেঘনা থানার এসআই মো. মশিউর আলমের নেতৃত্বে কনস্টেবল আবুল কালাম, ফরহাদ ও জামিল অভিযানটি পরিচালনা করেন। ওই এলাকায় চেকপোস্ট ডিউটিতে থাকা অবস্থায়ই তারা দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন বলে পুলিশ জানায়।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১৪ (গ) ধারায় মামলা প্রক্রিয়াধীন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।’


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  মাদক কারবারি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close