সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ঝালকাঠিতে নিরাপত্তা জোরদার, মহাসড়কে নাশকতার চেষ্টা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২:০০ পিএম আপডেট: ১৭.১১.২০২৫ ২:১৩ PM

ঝালকাঠি আদালত চত্বর, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড়সহ শহর ও শহরতলির বিভিন্ন গুরুত্বপুর্ণস্থানে পুলিশি টহল জোরদার রয়েছে। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের টহল টিম রাত থেকেই তৎপরতা অব্যাহত রাখে। জুলাই স্মৃতিসৌধে রাতে বিশেষ পাহারার ব্যবস্থা করে জেলা পুলিশ।

ঝালকাঠির মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করেছে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী।

সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ভৈরবপাশা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তারা জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান দেয় মোটরসাইকেলে চলে যান।

স্থানীয়রা জানান, সোমবার সকাল পৌনে ৯টায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু কর্মীকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের ভৈরবপাশা এলাকায় রাস্তার ওপর টায়ারে জ্বালিয়ে আগুন দিতে দেখা যায়। এসময় তারা জয় বাংলা স্লোগান দিতে থাকে। পরে তারা মোটরসাইকেলে চলে যায়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। এদিকে ঝালকাঠিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঝালকাঠিতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। যাতে কোনো ধরনের যান-মালের ক্ষতি বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  ঝালকাঠি   নিরাপত্তা   নাশকতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close