বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বিক্ষোভ সহিংসতায় রূপ নিতে পারে: জয়ের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হয়, তবে সমর্থকরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করেছেন, বিক্ষোভ শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নিতে পারে।

জুলাই অভ্যুত্থানের সময় দমনপীড়নে মুখ্য ভূমিকা রাখেন শেখ হাসিনা। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। হাজারো মানুষ আহত হন। পুলিশের গুলিতে বেশির ভাগ মানুষ মারা যান। এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা।
 
আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা ভারতে পালিয়ে যান। তিনি এখন দিল্লিতে নির্বাসনে আছেন। তবে জুলাই হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।
 
এ বিষয়ে রয়টার্সকে জয় বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আমরা হতে দেব না। আমাদের বিক্ষোভ আরও তীব্র হবে, যা দরকার তাই করব আমরা। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে নির্বাচনের আগেই বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে…সংঘাত হবেই।’
 
সাক্ষাৎকারে জয় আরও জানান, তিনি এবং তার মা শেখ হাসিনা দেশে আওয়ামী লীগকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে অন্তর্বর্তী সরকার বা বিএনপির সঙ্গে তাদের যোগাযোগ নেই।
 
এদিকে, সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ পাঁচটি মামলার রায় ঘোষণা করবে। এ বিষয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, “আমরা আগেই জানি রায়ের ফল কী হবে। এটি সরাসরি টেলিভিশনে দেখানো হচ্ছে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং হয়তো মৃত্যুদণ্ডও দিতে পারে। তবে আমার মায়ের কিছু হবে না। তিনি ভারতে নিরাপদে আছেন এবং ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।”

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বিক্ষোভ   সহিংসতা   জয়   হুঁশিয়ারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close