বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অসময়ে তরমুজ চাষে কৃষকের বাজিমাত
কাজী মফিকুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:২৮ পিএম আপডেট: ১৭.১১.২০২৫ ২:০৩ PM
অসময়ে তরমুজ চাষে কৃষকের বাজিমাত

অসময়ে তরমুজ চাষে কৃষকের বাজিমাত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসময়ে ব্ল‍্যাকবেবি জাতের তরমুজ বাণিজ্যিকভাবে চাষ করে বাজিমাত করেছেন মো : মোস্তাকিম সরকার নামে এক কৃষক। এই তরমুজ দেখতে কালো হলেও ভেতর রয়েছে লাল টকটকে। আর খেতে অনেক সুস্বাদু হওয়ায় এর বেশ কদর রয়েছে। উচ্চ ফলনশীল এই তরমুজ চারা আবাদের মাত্র ৬৫ দিনের মাথায় ফলন আসতে শুরু করে। আবহাওয়া অনুকূলে থাকায় জমিতে ফলন ভালো হয়েছে।

ইতোমধ্যে স্থানীয় বাজারে উৎপাদিত তরমুজ বিক্রি শুরু হয়েছে। পাইকারিতে প্রতি কেজি ৬০ টাকা আর খুচরায় ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ পর্যন্ত ২ লাখ টাকার উপর তরমুজ বিক্রি হয়েছে। শেষ পর্যন্ত বিক্রিতে দর ভালো পাওয়া গেলে ৪ লাখ টাকার উপর বিক্রি হবে। তরমুজ চাষে যাবতীয় খরচ বাদে নিজেদের চাহিদা মিটিয়ে ২ লাখ টাকার উপর আয় হবে তিনি আশা করছেন।

এদিকে কম খরচে বেশি ফলন ও বাজারে চাহিদা ভালো থাকায় অনেকেই এ চাষে আগ্রহী হয়ে উঠছেন। তাই দিন দিন উপজেলার বিভিন্ন এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠছে এ ব্ল‍্যাক বেবি জাতের তরমুজ চাষ।

কৃষক মো: মোস্তাকিম সরকার উপজেলার মোগড়া ইউনিয়নের  ধাতুরপহেলা গ্রামের মো: রফিকুল ইসলাম সরকারের ছেলে। তিনি ওই ইউনিয়নের আদমপুর গ্রামে মায়ের দোয়া বহুমুখী কৃষি খামার নামে একটি মিশ্র সবজি ও ফলের বাগান গড়ে তুলেন। এরমধ্যে অসময়ের ব্ল‍্যাক বেবি জাতের তরমুজ চাষ করে এলাকায় বাজিমাত করেন। তার এই সাফল্য দেখে দূর-দূরান্ত থেকে প্রতিদিন অনেক লোকজন দেখতে এবং এ সম্পর্কে জানতে আসছেন। অনেকে দেখতে এসে এ চাষে অনুপ্রাণিত হচ্ছে ।

সরেজমিনে উপজেলার আদমপুর গ্রামে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে বিশাল এলাকাজুড়ে রয়েছে মায়ের দোয়া বহুমুখী কৃষি প্রকল্প। এই প্রকল্পে নানা প্রকারের সবজির পাশাপাশি উচ্চ ফলনশীল বøব্ল্যাক বেবি জাতের ছোট বড় অসংখ্য তরমুজ চোখে পড়ছে। যে দিকে চোখ যাচ্ছে শুধু তরমুজ আর তরমুজ চোখে পড়ছে। মাটিতেই বড় হচ্ছে ওইসব তরমুজ। কৃষি অফিসের পরামর্শে সঠিক পরিচর্যা করায় এ চাষে ফলন হওয়ায় এখন লাভের স্বপ্ন দেখছেন।

কৃষক মো : মোস্তাকিম সরকার বলেন গত ৮ বছর ধরে মৌসুমি শাক-সবজি ও নানা প্রকারের ফল চাষ করে আসছি। এরমধ্যে ৩ বিঘা জমিতে নিজের উৎপাদিত প্রায় আড়াই হাজার তরমুজের চারা রোপণ করি। তরমুজ আবাদে জমি প্রস্তুত, চারা লাগানো, পরিচর্যা, ওষুধ, নেটজালসহ সব মিলিয়ে ১লাখ ২০ হাজার টাকা খরচ হয়। চারা রোপণের ৬৫ দিনের মাথায় তরমুজের ফলন আসে। তরমুজের ফলন তুলনামূলকভাবে ভালো হয়েছে। এক একটির ওজন রয়েছে আড়াই কেজি থেকে ৩ কেজির উপর। বেশীভাগই বাগান থেকে পাইকাররা এসে নিয়ে যাচ্ছে। আবহাওয়া অনুকূল ও বিক্রিতে দর ভালো পাওয়া গেলে ৪ লাখ টাকার উপর বিক্রি হবে। তরমুজ চাষে যাবতীয় খরচ বাদে নিজেদের চাহিদা মিটিয়ে ২ লাখ টাকার উপর আয় হবে বলে আশা করছি। 

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন বর্তমানে এ উপজেলার কৃষকরা ধান চাষের পাশাপাশি উন্নত কৃষি- প্রযুক্তি ব্যবহার করে লাভজনক সবজি ও ফল চাষে ঝুঁকছেন। কালো তরমুজ চাষ লাভজনক হওয়ায় অনেকেই এ চাষ করছেন। ফলন বৃদ্ধিতে সার্বিকভাবে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। 

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  তরমুজ   চাষ   কৃষক   বাজিমাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close