বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বাড়ি বাড়ি গিয়ে ‘শয়তানের নিঃশ্বাস’ ছড়ায় তানিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চল্লিশ বছর বয়সী তানিয়া। তার নামে রয়েছে মোট ৪০টি মামলা। দীর্ঘদিন ধরে তিনি মানুষের অজ্ঞানতার সুযোগ নিয়ে স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে আসছেন। অবশেষে রাজধানীর রূপনগরে সংঘটিত সাম্প্রতিক এক চুরির ঘটনায় আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।

পুলিশ জানায়, ৮ নভেম্বর সন্ধ্যায় রূপনগর এলাকার বর্ধিত পল্লীতে এই ঘটনা ঘটে। তানিয়া ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত মাদকদ্রব্য, স্কোপোলামিন প্রয়োগ করে নাসিমা আক্তার নামে এক নারীর কাছ থেকে ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।

ঘটনার সিসিটিভি ফুটেজ সময় সংবাদের হাতে এসেছে। ফুটেজে দেখা যায়, লাল পোশাকে সজ্জিত এক নারী ভবনে প্রবেশ করছেন। চতুর কৌশলে যুতসই পরিচয় ব্যবহার করে তিনি টার্গেট ফ্ল্যাটে ঢোকেন। কিছুক্ষণ পর একইভাবে স্বাভাবিক ভঙ্গিতে ভবন থেকে বেরিয়ে যান।

ভুক্তভোগী নাসিমা আক্তার জানান, ওই নারী ফ্ল্যাটে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তাঁর স্বাভাবিক চেতনা ম্লান হয়ে যায়। তিনি বলেন, “ও এমন কিছু দিয়েছিল যেটা নাক দিয়ে মস্তিষ্কে চলে যায়। সবকিছু দেখছিলাম, বুঝছিলাম, কিন্তু কাউকে কিছু জানাতে পারছিলাম না। অচেতন অবস্থায় আমি তার কথামতো স্বর্ণালংকার ও টাকা তুলে দিই।”

ঘটনার পর নাসিমার স্বামী বেলাল হোসেন রূপনগর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে দ্রুত তানিয়াকে শনাক্ত করে। পরে ১০ নভেম্বর দিবাগত রাতে উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, “তানিয়ার বিরুদ্ধে আগে থেকেই ৩৮টি মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে বেলাল নামে এক ব্যক্তির মামলাসহ ইস্টার্ন হাউজিংয়ে সবুজ নামের এক ব্যক্তির বাসায় লুটের ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা হয়েছে।”

তিনি আরও জানান, “তানিয়া একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তার সহযোগীদের শনাক্তে কাজ চলছে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শয়তানের নিঃশ্বাস   তানিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close