বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ধরা পড়লো বিপন্ন প্রজাতির কালো বাইন, বিক্রি আড়াই লাখ টাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম

দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে বিপন্ন প্রজাতির কালো বাইন মাছ বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে এফবি আল্লাহ ভরসা নামের একটি ট্রলার। প্রতিমণ ২৮ হাজার টাকায়, নয় মন মাছ আড়াই লাখ টাকায় ক্রয় করেন মৎস্য পাইকার জাকির হোসেন।

গতকাল রবিবার সকালে (১৬ নভেম্বর) এই বিপন্ন প্রজাতির বাইন মাছগুলো বিক্রি করতে দেখা যায়। জানা গেছে, ১০ দিন আগে পাথরঘাটার বাচ্চু গাজীর মালিকানাধীন এফবি আল্লাহ ভরসা ট্রলারটি বাজার সওদা করে গভীর সমুদ্রে বড়শি দিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে যায়। সেখানে বড়শি দিয়ে গত ১০ দিনে নয় মন কালো বাইন মাছ ধরেন তারা।

ট্রলারের মাঝি বাবুল মিয়া জানান, আট থেকে ১০ জন জেলেকে নিয়ে মাছ শিকার করতে যান তিনি সহ তার জেলেরা। সেখানে বড়শি পেতে অপেক্ষা করার পর বাইন মাছগুলো তাদের বড়শিতে ধরা পড়ে। অন্য মাছের চেয়ে এই বাইন মাছের দাম কিছুটা বেশি হওয়ায় খুশি তারা।

পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটের পাইকার জাকির হোসেন মাছগুলো ক্রয় করেন।

পাইকার জাকির হোসেনের আরদের ম্যানেজার মো. রাসেল মিয়া বলেন, এফবি আল্লাহ ভরসা ট্রলারের মালিক বাচ্চু গাজীর কাছ থেকে ২৮ হাজার টাকা মন দরে নয় মন মাছ ক্রয় করেছি। পাথরঘাটায় এর চাহিদা না থাকলেও ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। আমরা যে মাছগুলো ক্রয় করেছি, ধারণা করছি এগুলো আরও বেশি দামে বিক্রি করতে পারব।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এ মাছগুলো এক সময় বিএফডিসি মৎস্যঘাটে অহরহ দেখা যেত এবং চাহিদাও ছিল অনেক। এই মাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। শীতের শুরু থেকেই গভীর সমুদ্রে জেলেরা বাইন মাছগুলো শিকার করে নিয়ে আসতো। বিলুপ্ত হওয়ার পিছনে কিছু অসাধু ট্রলার মালিক, জেলে এবং কাঠের তৈরি অবৈধ ট্রোলিং ট্রলার জড়িত রয়েছে। তারা সকল রকমের মাছের পোনা নির্বিচারে ধ্বংস করে। 

তিনি আরও বলেন, অসাধু জেলেদের ব্যাপারে ব্যবস্থা নিলে দিনদিন আবার গভীর সাগরে এই মাছের দেখা মিলবে।

স্বদেশ প্রতিদিন / এমএস 



আরও সংবাদ   বিষয়:   কালো বাইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close