প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:৪২ পিএম

সংগৃহীত ছবি
শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদারকে গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া ৬ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।
আজ রবিবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এবং উপ-সচিব আবু সাঈদ এর সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদারকে জিএমপি কমিশনার করা হয়েছে, দিনাজপুর জেলার পুলিশ সুপার মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির মিজানুর রহমানকে দিনাজপুর জেলায়।
এছাড়াও ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে এবং হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার।