বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ঢাকায় হামজার জন্য লেস্টার সিটির দুই প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:৫০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নাম লেখানোর পর থেকেই একের পর এক কীর্তি গড়ছেন। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত তিনি ৬ ম্যাচে ৪ গোল করেছেন। সম্প্রতি নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে তিনি জোড়া গোল করেছেন। বিশেষভাবে তার বাইসাইকেল কিকে করা প্রথম গোলটি এশিয়া, ইউরোপ এমনকি ফিফাতেও ব্যাপক আলোচিত হয়েছে। ফিফা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সেই গোলের ছবিসহ স্ট্যাটাসও প্রকাশ করেছিল।

বাংলাদেশেরই নয়, হামজা এখন এশিয়াতেই অন্যরকম আলোচনায়। গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেকের পর চারদিকে এখন কেবলই হামজা বন্দনা। নেপালের বিপক্ষে চোখ ধাঁধানো গোলের পর থেকে সবার মুখে মুখে ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের নাম।

বাংলাদেশে হামজার জনপ্রিয়তার কথা জানে তার ক্লাব লেস্টার সিটিও। তাই এদেশে হামজার জনপ্রিয়তা নিয়ে লেস্টার সিটি একটা ডকুমেন্টারি তৈরির উদ্যোগ নিয়েছে। যে কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন ক্লাবটি ঢাকায় পাঠিয়েছে তাদের দুজন প্রতিনিধি।

শনিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের খেলোয়াড়রা অনুশীলনের জন্য মাঠে প্রবেশের আগেই দেখা গেলো দুজন অচেনা বিদেশিকে। একজন ভিডিও প্রডিউসার ও একজন নিরাপত্তা কর্মকর্তা। তারা এসেছেন হামজার জন্য।

তারা কথাও বলেছেন গণমাধ্যমের সঙ্গে। ভিডিও প্রডিউসার ড্যানিয়েল ট্যাগেট বলেন, ‘আমরা সকালে এসেছি। সম্প্রতি হামজা জাতীয়তা বদলে বাংলাদেশের হয়ে খেলছেন। সেটারই একটা ডকুমেন্টারি বানাচ্ছি। ইংল্যান্ডে গিয়ে আরও ভিডিও বানাবো। প্রকাশ পেতে হয়তো কয়েক মাস লাগবে।’

বাংলাদেশে হামজার এত বিশাল জনপ্রিয়তা দেখে ট্যাগেটও অবাক হয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশে সে কতটা জনপ্রিয়, এটা দেখে সত্যিই আনন্দ লাগছে। হামজা আগেই আমাকে বলেছিল। তবে আমি ভাবিনি এতটা হবে। ম্যাচ চলাকালীন হয়তো আরও বাড়বে। হামজা জানিয়েছে, ম্যাচের টিকিট নাকি সোল্ড আউট।’

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ঢাকা   হামজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close