বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কাঁঠালিয়ায় মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:০০ পিএম
কাঁঠালিয়ায় মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

কাঁঠালিয়ায় মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে মোফাজ্জেল হোসেন ও কুরছিয়া বেগম নামের দুই বৃদ্ধ স্বামী–স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা থেকে রেহাই পেতে বাদী ও তার পরিবারের ১০জনকে আসামী করে আদালতে একটি মামলা দিয়ে হয়রানী করছে আসামীরা।

গত শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার চেঁচরী-রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত গৃহবধু কুরছিয়া বেগম বাদী হয়ে গত সোমবার ৯জনকে আসামী করে থানায় একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মহিষকান্দি গ্রামের কালাম হাওলাদার, হাবিব হাওলাদার ও নুরুল ইসলামের সাথে জমির ভাগ-বন্টন নিয়ে বিরোধ চলছে সৎ ভাই মোফাজ্জেল হাওলাদারের। ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় শালিস ব্যবস্থা নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।

গত শুক্রবার (৮ নভেম্বর) সকালে আসামীরা সীমানা বেড়া ভাঙচুর ও গাছপালা কেটে ফেলার চেষ্টা করেন। বাঁধা দিলে তারা লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে জখম করেন মোফাজ্জেল হোসেন (৭০) ও তার স্ত্রী কুরছিয়া বেগমকে (৬০)। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করেন। গুরুতর আহত কুরছিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মামলার বাদী আরও উল্লেখ করেন, আসামীরা তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। মামলার ৯ আসামীর মধ্যে ৭জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর আবুল কালাম হাওলাদার বাদী হয়ে গত বুধবার আহত মোফাজ্জেল হোসেন ও তার স্ত্রী কুরছিয়া বেগমসহ তার পরিবারের ১০জনকে আসামী করে ঘর ভাঙচুর ও পিটিয়ে জখমের ঘটনা উল্লেখ করে কোর্টে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) কে দায়িত্ব দেন।

আহত মোফাজ্জেল হোসেন হাওলাদারের পুত্র ও মামলার আসামী ইদ্রিস হাওলাদার বলেন, “বসত বাড়ীর জমি নিয়ে সৎ চাচাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব চলছে। এর জেরে শুক্রবার সকালে আমার বৃদ্ধ পিতা-মাতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এসময় আমরা কেউই বাড়ীতে ছিলাম না। খবর পেয়ে আমরা বাড়ীতে আসি। অথচ আমি সহ আমার ১০জন আত্মীয়কে আসামী করে কোর্টে একটি মিথ্যা মামলা দায়ের করেন আমার সৎ চাচা আবুল কালাম।”

কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, কুরছিয়া বেগমের দায়ের করা মামলার ৭জন আসামী জামিনে আছেন। বাকি দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কাঁঠালিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close