বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মডার্ন মুসলিম দেশ গড়তে ধানের শীষে ভোট দিন: ড. এম এ কাইয়ুম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৫:৩৪ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৭:৪৯ PM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়বো। আমরা একটি মডার্ন মুসলিম বাংলাদেশ গড়বো। এই সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়া আহ্বান জানান।

আজ শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর বিটিভি কর্মচারী সমিতির সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. এম এ কাইয়ুম বলেন, “এদেশের মানুষ বিএনপি ভালোবাসে। বেগম খালেদা জিয়া-তারেক রহমান না থাকলে শেখ হাসিনা এ দেশকে একটি অরাজক দেশ বানিয়ে ফেলতো। আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের নীতি এবং আদর্শে ঐক্যবদ্ধ ছিলাম, আগামীতে থাকবো ইনশাআল্লাহ্।”


বিএনপি গণমানুষের দল উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, “আগামীদিনে আমরা সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত করবো। এই সমাজ থেকে সকল অপরাধ দূর করার পক্ষে লড়াই করে যাবো। এই দেশে গুম-খুন-হত্যা এসব অপসংস্কৃতিকে আর স্থান দেওয়া যাবে না।”

ধানের শীষে ভোট চেয়ে ড. এম এ কাইয়ুম আরো বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সবাই ভোট দিতে যাবেন। নিজের পরিবার এবং প্রতিবেশীদের নিয়ে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার রাস্তা প্রসারিত করে দিবেন।”

একটি দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “একটি দল জান্নাতের টিকিট বিক্রয় করার নামে দিনের পর দিন এই দেশের জনগণের ধর্মীয় অনুভূতি নিয়ে ব্যবসা করে আসছে। বিএনপি ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার রাজনীতি করে। আমরা একটি মডার্ন মুসলিম বাংলাদেশ গড়বো। আপনারা মালেশিয়াকেই দেখুন- একটি আধুনিক মুসলিম রাষ্ট্র। আপনারা লেবাসধারীদের ফাঁদে পা দিবেন না, নিজেদের সতর্ক রাখবেন।”


এছাড়াও বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকলে সকল সমস্যা মোকাবিলা করা সহজ হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মুসলিম   বাংলাদেশ   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close