বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবির হলে ছাত্রদল নেতার উদ্যোগে বাংলাদেশের মানচিত্র বিতরণ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৫:১৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের মধ্যে দেশচেতনা ও ভৌগোলিক পরিচিতি বাড়াতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুর রহমান তাহসিন। 

শুক্রবার (১৪ নভেম্বর) তার ব্যক্তিগত উদ্যোগে হলের প্রতিটি কক্ষে বাংলাদেশে মানচিত্র বিতরণ করা হয়।

মানচিত্র সংগ্রহ থেকে শুরু করে প্রস্তুত ও প্রতিটি রুমে পৌঁছে দেওয়া সমগ্র কাজটির তত্ত্বাবধান করেন তাহসিন নিজেই। আজ সকাল থেকে তিনি বিভিন্ন ব্লকে গিয়ে প্রতিটি কক্ষের দরজায় কড়া নেড়ে শিক্ষার্থীদের হাতে মানচিত্র তুলে দেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী উদ্যোগটিতে অংশ নিয়ে সহযোগিতা করেন।

তাহসিন বলেন, দেশের ভৌগোলিক পরিচিতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা তাঁর উদ্দেশ্য। 

তিনি জানান, “একজন শিক্ষার্থী যদি নিজের দেশের মানচিত্র চোখের সামনে রাখে, তাহলে দেশের প্রতি দায়িত্ববোধ আরও শক্ত হয়। ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাটাই আমি ছড়িয়ে দিতে চাই।”

মুজিব হলের শিক্ষার্থীরা জানান, হলে এমন কার্যক্রম তাদের কাছে নতুন ও অনুপ্রেরণাদায়ী। মানচিত্র হাতে পাওয়ার মধ্য দিয়ে দেশের ভূগোল, প্রশাসনিক কাঠামো ও জাতীয় পরিচয় সম্পর্কে আগ্রহ আরও বাড়বে।

তাহসিন বলেন, “জাতীয় পরিচয়কে আরও দৃঢ় করতে হলে শিক্ষার্থীদের মননে দেশ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। মানচিত্র সেই সচেতনতার প্রথম ধাপ।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  ঢাবি   ছাত্রদল   নেতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close