বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১১:২০ পিএম আপডেট: ১৪.১১.২০২৫ ১২:১২ এএম

ইমাম প্রশিক্ষণে সহায়তার আশ্বাস দিয়েছেন সৌদি সরকারের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রী শেখ ড. আব্দুল লতীফ বিন আবদুল আযীজ আল-শাইখ। আজ (বৃহস্পতিবার) সৌদি আরবের জেদ্দা প্রদেশে মন্ত্রীর অফিসে ধর্ম উপদেষ্টা  ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। 

বাংলাদেশি মুসলমানদের সেবার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ধর্ম উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস দেন সৌদি মন্ত্রী।

এ সাক্ষাতে দু'দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

সৌদি মন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি দ্বীনি দাওয়াত, সচেতনতামূলক এবং দিকনির্দেশনামূলক কার্যক্রমের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন। এরূপ কার্যক্রমকে সৌদি আরবের ইসলামের সহনশীল মূল্যবোধ প্রচারের বৈশ্বিক বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন সৌদি মন্ত্রী।

ধর্ম  উপদেষ্টা ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। তিনি দুই পবিত্র মসজিদ ও হজযাত্রীদের সেবা এবং বিশ্বের বিভিন্ন স্থানে মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়ার সৌদি সরকারের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন। এছাড়া, সৌদি বাদশাহ ও  যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশকে দেয় সহায়তার প্রশংসা করেন। সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দাওয়াত ও শিক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেন উপদেষ্টা।

 এসময় সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো: কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ধর্ম উপদেষ্টা বর্তমানে সৌদি আরবে সরকারি সফরে রয়েছেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ




আরও সংবাদ   বিষয়:  ইমাম প্রশিক্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close