সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
নতুন ২ দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১১:১৫ পিএম

বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক উপস্থিতি আরও জোরদার করতে আয়ারল্যান্ড ও আর্জেন্টিনায় নতুন দুটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।


বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ইউরোপে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এবং দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে নতুন দুটি বাংলাদেশ দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা জানান, আয়ারল্যান্ডে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে এই দূতাবাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অন্যদিকে আর্জেন্টিনায় দূতাবাস স্থাপনের মাধ্যমে দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে কৃষি, খাদ্যপণ্য ও ফুটবল-সংক্রান্ত কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও এই দূতাবাস তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে।


উল্লেখ্য, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৬৬টি দূতাবাস ও হাইকমিশন কার্যক্রম পরিচালনা করছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  দূতাবাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close