বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
বিএনপি নেতা ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:০১ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র অনুসারে ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। 
এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের ১২ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে পরবর্তীতে তিনি দলের কাছে আবেদন করলে তা বিবেচনায় নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন জানান, আমি আওয়ামী লীগের সময় দলের দুঃসময়ে রাজপথে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। আমার বিরুদ্ধে নাশকতাসহ ৭৬ টি মামলা দেয়া হয়েছিলো। সেই মামলায় একাধিকবার জেল খেটেছি। দল আমাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি ও সিনিয়র নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। 

উল্লেখ্য,  দীর্ঘ ১১ মাস পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:   ইকবাল   বহিষ্কারাদেশ   প্রত্যাহার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close